মূল বিষয়ে যান

চাকরিপ্রার্থী

কোন ধরনের সিভি ফাইল আপলোড করা যায়?

হালনাগাদ ৪ নভেম্বর, ২০২৬

যেসব ফাইল নেওয়া হয়

  • পিডিএফ (.pdf)
  • ওয়ার্ড (.docx)
  • ছবি: JPG, PNG বা HEIC (অনেক আইফোন এই ধরনে ছবি রাখে)

সর্বোচ্চ ১০ এমবি পর্যন্ত ফাইল আপলোড করা যায়।

ফোনে ফাইল নেই?

ছাপা সিভির একটি পরিষ্কার ছবি তুলে দিন। সমান জায়গায় রেখে ভালো আলোতে ছবি তুলুন, যাতে প্রতিটি লাইন পড়া যায়।

সিভি কি লাগবেই?

সাধারণত না। নিয়োগকর্তা ওই চাকরির জন্য সিভি বাধ্যতামূলক না করলে এটি ঐচ্ছিক। বাধ্যতামূলক হলে চাকরির পাতায় ও সিভির ধাপে তা লেখা থাকে, আর সিভি ছাড়া আবেদন পাঠানো যায় না।

"ফাইল যাচাই হচ্ছে…"

আপলোডের পর নিরাপত্তার জন্য প্রতিটি ফাইল পরীক্ষা করা হয়। সাধারণত কয়েক সেকেন্ড লাগে। কোনো ফাইল নেওয়া না গেলে অন্য ফাইল বেছে নিতে বলা হবে।

আপলোড না হলে

  • ফাইলটি ওপরের কোনো ধরনের কি না এবং ১০ এমবির কম কি না দেখুন।
  • পুরোনো ওয়ার্ড ফাইল (.doc) নেওয়া না-ও হতে পারে। .docx বা পিডিএফ হিসেবে সেভ করে আবার চেষ্টা করুন।
  • মাঝপথে আটকে গেলে অন্য নেটওয়ার্কে চেষ্টা করুন।

আপনার সিভি ও ক্যারিয়ার পাসপোর্ট

অ্যাকাউন্ট থাকলে আপনার সিভি থেকে ক্যারিয়ার পাসপোর্ট পূরণের পরামর্শ পাওয়া যায়। আপনি প্রতিটি পরামর্শ গ্রহণ না করা পর্যন্ত সিভি থেকে কিছুই যোগ হয় না।

লেখাটি কি কাজে লেগেছে?